• লিড নিউজ
  • জাতীয়

‎বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে জেএসএস (মূল) সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমা উপজেলার মুরং বাজার এলাকায় জেএসএস (মূল)-এর সশস্ত্র দলের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

‎সোমবার (২৩ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর উপস্থিতির খবর পেয়ে জেএসএস (মূল)-এর সশস্ত্র সদস্যরা পালানোর চেষ্টাকালে সেনাবাহিনীর ওপর গুলিবর্ষণ করলে উভয়পক্ষে মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটে এবং জেএসএস (মূল) এর সশস্ত্র সদস্যরা দূরবর্তী স্কুল ঘরে অবস্থান নেয়।
‎
‎পরবর্তীতে, তল্লাশি অভিযান শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী। এসময় আবারও জেএসএস (মূল) ও সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ফলে জেএসএস (মূল) এর সশস্ত্র সদস্য হ্লা মং মারমা (২৬) গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে তাকে বান্দরবান জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎
‎অভিযানে এলাকা হতে ১টি সাবমেশিনগান (এসএমজি), ২টি ম্যাগাজিন, ১৪৩ রাউন্ড এ্যামোনিশন, ১৪ রাউন্ড পিস্তল এ্যামোনিশন, ১টি পিস্তল পোচ, ১টি রাউটার, ৫টি রাউন্ড এসএমজি'র খালি খোসা এবং ইন্ডিয়ান রুপিসহ বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়।

মন্তব্য (০)





image

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ৪ বৈশ্বিক পদক্ষেপ চান প্রধানমন্...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ...

image

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি খালাস ব্যাহত, কমেছে গ্যাস সর...

২

নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কা...

image

জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান

৩

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খল...

image

সেই ওসি রাকিবুলের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

৪

নিউজ ডেস্ক : ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্...

image

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে...

৫

নিউজ ডেস্ক : ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল ...

  • company_logo