• লিড নিউজ
  • জাতীয়

‎১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের ফাইল অনুমোদন দেয়া হয়েছে। আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ কথা জানান তিনি।

‎স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছর যাবৎ বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের ফাইল অনুমোদন দেয়া হয়েছে।’

‎এর আগে গতকাল (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর যেসব মামলা হয়েছে, সেগুলো পুনরায় যাচাই-বাছাই করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। নিরীহ মানুষ যাতে ভোগান্তির শিকার না হন, সে জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

‎স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর ওই দিন মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

‎বৈঠকের পর সালাহউদ্দিন আহমদ বলেন, ‘৫ আগস্টের পর বেশ কিছু মামলা হয়েছে, কিছু সুবিধাবাদী মানুষ এসব মামলা করেছে। ব্যবসায়ী-সাংবাদিকসহ সমাজের বিভিন্ন পেশার মানুষদের নামে মামলা করা হয়েছে। এসব মামলা যাচাই-বাছাই করা হবে এ জন্য যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। নিরীহ মানুষ যাতে ভোগান্তিতে না পড়েন, সে জন্য এসব মামলা পুনরায় যাচাই করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।’

মন্তব্য (০)





image

‎আমরা কেবল ‘উই হ্যাভ আ প্ল্যান’ বলে ছেড়ে দেইনি, অঙ্গীকার ...

নিউজ ডেস্কঃ চব্বিশের (২০২৪) জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক ...

image

‎জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে চ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আ...

image

নদীভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

কুড়িগ্রাম প্রতিনিধিঃ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে...

image

তরুণ নেতৃত্বের কাছ থেকে মানুষ দায়িত্বশীল আচরণ প্রত্যাশা ক...

বাকৃবি প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...

image

জুলাই যোদ্ধাদের অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মস...

  • company_logo