• লিড নিউজ
  • জাতীয়

একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎প্রধানমন্ত্রী হিসেবে ফুল দেয়ার পর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে নিয়ে শহিদ বেদিতে ফুল দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মন্ত্রিপরিষদের সদস্য ছাড়াও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টামণ্ডলী।
‎
‎প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌ-বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
‎
‎এর আগে, প্রথমে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মন্তব্য (০)





  • company_logo