ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ স্বাস্থ্য খাতকে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে। চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবো।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদীতে এক মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে নিয়ে সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, যারা আমাদের ভোট দিয়েছেন তাদের প্রতি আমাদের যেমন দায় রয়েছে, যারা ভোট দেয় নাই তাদের প্রতিও সমভাবে দায় রয়েছে। সকল প্রতিহিংসার বাইরে গিয়ে আমরা সেবা নিশ্চিত করবো।
তিনি আরো বলেন, দেশের যেখানে প্রয়োজন সেখানে মেডিকেল কলেজ করা হবে। নরসিংদীর জন্য দুটো আইসিউ ইউনিট করার ইচ্ছে পোষণ করেছি।
নিউজ ডেস্কঃ দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্য ও অস্থিতিশীল পরি...
নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগায...
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্র...
নিউজ ডেস্ক: চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) ...
নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৭২ জন স...

মন্তব্য (০)