• লিড নিউজ
  • জাতীয়

‎কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষে বাজেট হবে না, জনগণের কল্যাণে হবে: অর্থমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে খুশি করার বাজেট আর হবে না। বাজেট হবে জনগণের কল্যাণে, জনগণ যেন সুবিধা পায় আগামীতে সেই বাজেটই হবে। দায়িত্ব নেয়ার পর আজ প্রথমবার নিজ নির্বাচনি এলাকা চট্টগ্রাম গিয়ে এ মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

‎আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রামে নিজবাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

‎অর্থমন্ত্রী আজ বেলা ১১ টায় তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান। তাকে বরণ করে নিতে বিমান বন্দরে আগ থেকেই ভিড় করেন বিএনপি নেতাকর্মীরা। সেখানে তারা অর্থমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন। দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম আগমনে অর্থমন্ত্রীকে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। পরে সেখান থেকে কাট্টলিতে পৈতৃক ভিটায় যান তিনি। সেখানে প্রতিবেশীরা তাকে বরণ করে নেন। পরে গণমাধ্যমে কথা বলেন অর্থমন্ত্রী।

‎এসময় তিনি বলেন, ‘কোনো পৃষ্ঠপোষকতার রাজনীতি আর চলবে না। বাজেট হবে জনবান্ধন।’ অর্থমন্ত্রী আরও বলেন, ‘বিগত আমলে ঋণ নেয়া হয়েছে। কিন্তু সেই ঋণ কোনো ভালো প্রজেক্টে ব্যয় হয়নি। ফলে বিশাল একটি ঋণের বোঝা এই সরকারের ওপর আছে।’

‎এসময় শেয়ার বাজার অবস্থা নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘শেয়ার বাজার নিয়ে সরকারের পরিকল্পনা আছে। পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে, এতে আস্থা ফিরবে শেয়ার বাজারে।’

মন্তব্য (০)





image

ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা আসতে চান:...

নিউজ ডেস্কঃ চীন, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকা...

image

জ্বালানি আমদানিতে জনস্বার্থ ও জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধ...

নিউজ ডেস্কঃ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বেসরকারি প...

image

উত্তরের ৫ জেলা নিয়ে বগুড়ায় নতুন সড়ক জোনের যাত্রা শুরু

বগুড়া প্রতিনিধিঃ উত্তরাঞ্চলের পাঁচ জেলার সড়ক যোগাযোগ ব্...

image

বগুড়ায় ৪'শ একর জায়গায় বিসিক শিল্প পার্কের পরিকল্পনা: বাণি...

বগুড়া প্রতিনিধিঃ বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্র...

image

মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদ...

  • company_logo