• লিড নিউজ
  • জাতীয়

১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশের নদী ও খাল পুনরুদ্ধারে আগামী ১৫ দিনের মধ্যে দেশের যেকোনো জেলা থেকে খাল খনন কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 

‎তিনি বলেছেন, দেশের নদী ও খাল পুনরুদ্ধারে দ্রুত সময়ের মধ্যে কর্মসূচি হাতে নেওয়া হবে। আশা করি, আগামী ১৫ দিনের মধ্যেই দেশের যেকোনো জেলা থেকে খাল খনন কার্যক্রম শুরু করা হবে।
‎
‎বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পবিত্র রমজানে বাজারদর নিয়ন্ত্রণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণবিষয়ক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নবনিযুক্ত পানিসম্পদ প্রতিমন্ত্রী।
‎
‎তিনি বলেন, দেশের অনেক নদী ও জলাশয় দখলদারদের কবলে চলে গেছে। এগুলো দখলমুক্ত করে পুনরায় খননের উদ্যোগ নেওয়া হবে। আমাদের এই মুহূর্তের পরিকল্পনা হলো-যেসব নদী ও খাল খনন জরুরি, সেগুলো চিহ্নিত করে দ্রুত কাজ শুরু করা।
‎ 
‎প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রায় দুই হাজার মাইল খাল খনন করেছিলেন। সেই কর্মসূচিকে সামনে রেখে নতুনভাবে খাল খনন কার্যক্রম শুরু করা হবে। এতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষ ও অন্যান্য মন্ত্রণালয়কে সম্পৃক্ত করা হবে।
‎
‎ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, শুধু খাল খনন নয়, পানিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিও জোরদার করা হবে। পরিবেশ ও আবহাওয়া অনুকূলে রাখতে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ৪ বৈশ্বিক পদক্ষেপ চান প্রধানমন্...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ...

image

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি খালাস ব্যাহত, কমেছে গ্যাস সর...

২

নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কা...

image

জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান

৩

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খল...

image

সেই ওসি রাকিবুলের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

৪

নিউজ ডেস্ক : ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্...

image

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে...

৫

নিউজ ডেস্ক : ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল ...

  • company_logo