• লিড নিউজ
  • জাতীয়

রাজধানীতে যানজট, ইফতারের আগে গন্তব্যে পৌঁছানো নিয়ে শঙ্কা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পবিত্র রমজান মাস ঘিরে সরকারি অফিস, আদালত ও ব্যাংক কার্যক্রম পরিচালনার নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন সময় অনুযায়ী সকাল ৯টা থেকে শুরু হওয়া অফিস-আদালত চলবে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।

রমজানের প্রথম দিন কর্মঘণ্টা শেষ হতেই কর্মস্থল থেকে ঘরমুখী মানুষের চাপে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট।

আবার কোথাও কোথাও ধীরগতিতে চলছে যানবাহন। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ইফতারের আগে গন্তব্যে পৌঁছাতে পারবেন কিনা- তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে অনেকের মনে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর শ্যামলী, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার এলাকা সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা যায়। এছাড়া রাজধানীর অন্যান্য সড়কেও দীর্ঘ যানজটের তথ্য মিলেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হয়েছে। আজ থেকে নতুন সময়ে চলছে সরকারি অফিস-আদালত-ব্যাংক। পুরো রমজান মাস সরকারি অফিস সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।

মন্তব্য (০)





image

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ৪ বৈশ্বিক পদক্ষেপ চান প্রধানমন্...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ...

image

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি খালাস ব্যাহত, কমেছে গ্যাস সর...

২

নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কা...

image

জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান

৩

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খল...

image

সেই ওসি রাকিবুলের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

৪

নিউজ ডেস্ক : ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্...

image

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে...

৫

নিউজ ডেস্ক : ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল ...

  • company_logo