• লিড নিউজ
  • জাতীয়

‎জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব: পররাষ্ট্রমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রতিবেশিসহ যে কোন দেশের সাথে আলোচনায় জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেয়ার ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে নির্বাচিত সরকারে পররাষ্ট্রমন্ত্রী হওয়ায় সমালোচনার জবাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগকারীদের ভোট আবার গণণার পরামর্শও দেন তিনি।

‎বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

‎পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের স্বার্থ সম্পূর্ণ রক্ষা করে আমরা বৈদেশিক সম্পর্ক রাখব। জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব। জিয়াউর রহমানের বৈদেশিক নীতিতে সরকার চলবে। সব দেশের সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই।

‎রোহিঙ্গা বিষয়ে নজর আরও বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ আরও বাড়ানো হবে।

‎ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে খলিলুর রহমান বলেন, আমি নিজের ইচ্ছায় মন্ত্রী হইনি। আর যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছেন, তারা চাইলে আবার ভোট গণনা করতে পারেন।

‎উল্লেখ্য, বিএনপি আগে তার পদত্যাগ চাইলেও সময়ের সাথে অনেক কিছু বদলায় বলেও মন্তব্য করেন তারেক রহমানের মন্ত্রিসভার সবচেয়ে আলোচিত এই মন্ত্রী।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, দেশের জনগণের স্বার্থ রক্ষা করে পররাষ্ট্রনীতি চলবে।

মন্তব্য (০)





image

সাক্ষীদের বর্ণনায় উঠে এলো রামিসা হত্যাকাণ্ডের ভয়াবহতা

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের ...

image

প্রবাসী কার্ড চালু হলে বিএমইটি কার্ড থাকবে না: প্রবাসীকল্...

নিউজ ডেস্ক : প্রবাসীদের জন্য একক ডিজিটাল সুবিধা নিশ্চিত করতে...

image

পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি

নিউজ ডেস্ক : ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নির্ধারিত তারিখ পরিব...

image

ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়, চিকিৎসকদের ফি না নেওয়ার নির...

নিউজ ডেস্ক : ডেঙ্গু চিকিৎসা ব্যয় কমাতে বেসরকারি হাসপাতালে ডে...

image

জুনে একাধিক তাপপ্রবাহের পূর্বাভাস

নিউজ ডেস্ক : চলতি জুন মাসে দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের ...

  • company_logo