• লিড নিউজ
  • জাতীয়

‎রমজানে নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ-পানি সরবরাহে কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি: প্রধানমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শুরু হওয়া রমজান মাসে রোজাদারদের কথা বিশেষভাবে বিবেচনায় রেখে নিরবচ্ছিন্ন গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার রাতে প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশে দেয়া প্রথম ভাষণে তিনি এ নির্দেশনার কথা জানিয়েছেন।

‎তারেক রহমান বলেন, ‘রামাদান মাসে রোজাদাররা বিশেষ করে ইফতার, তারাবীহ, সেহরি এই সময়গুলোতে নিরবচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান। এই বিষয়টি নিশ্চিত করতে এরইমধ্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। অপচয় রোধ করে কৃচ্ছতা সাধন প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব। অফিস আদালতে বিনা প্রয়োজনে কিংবা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস বিদ্যুৎ পানি খরচের ব্যাপারে সচেতনতা অবলম্বন করাও ইবাদাতের অংশ বলেই আমি মনে করি।’

‎তিনি বলেন, বৃহস্পতিবার থেকেই সারা দেশে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রামাদান। আমি দেশবাসীকে পবিত্র মাহে রামাদানের শুভেচ্ছা জানাই। রামাদান আত্মশুদ্ধির মাস। আমরা যদি আত্মশুদ্ধি শব্দটির মর্মার্থ উপলব্ধি করি তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়। যদিও আমাদের অনেকের মধ্যেই এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয়। আপনাদের প্রতি আমার আহ্বান, রামাদানের পবিত্রতা রক্ষার স্বার্থে এই মাসটিকে আপনারা ব্যবসায় মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না।’

‎তিনি আরও বলেন, ‘দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এ ব্যাপারে ব্যবসায়ীরা সতর্ক থাকবেন। হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে/ রাষ্ট্র এবং সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সব ক্ষেত্রেই অনাচার অনিয়মের সকল সিন্ডিকেটে ভেঙে দিতে বদ্ধ পরিকর। ইনশাআল্লাহ।’

‎প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র মাঝারি কিংবা ছোট বড়, সব ব্যবসায়ীদের প্রতি বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি সহজ এবং স্পষ্ট। বর্তমান সরকার ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ উভয়ের স্বার্থ রক্ষা করেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চায়। সুতরাং, সরকারের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ গ্রহণ করলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিংবা ক্রেতা বিক্রেতা উভয়ের স্বার্থ রক্ষা হবে, এ ব্যাপারে আপনাদের যে কোনো ধরনের পরামর্শ কিংবা অভিযোগ শুনতে সরকার প্রস্তুত। ক্রেতা বিক্রেতা গ্রহীতা, এই সরকার সকলেরই সরকার। এই সরকার আপনাদেরই সরকার। আপনারাই ভোটের মাধ্যমে এই সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আপনারাই এই সরকারের শক্তি।’

মন্তব্য (০)





image

‎ভিসা জটিলতা নিরসনে কাজ করছে সরকার: শামা ওবায়েদ

নিউজ ডেস্কঃ ভিসা জটিলতা নিরসনে সরকার সক্রিয়ভাবে কাজ করছ...

image

‎ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে: ভারতীয় সহকার...

নিউজ ডেস্কঃ ভ্রমণ ভিসাসহ বিভিন্ন ক্যাটাগরির ভিসা প্রক্রিয়া দ...

image

‎অন্তর্বর্তী সরকারের সময় সম্পাদিত চুক্তি খতিয়ে দেখা দরকার...

নিউজ ডেস্কঃ বিগত অন্তর্বর্তী সরকার বিদেশের সঙ্গে যেসব জ...

image

বছরের প্রথম মাসেই সড়কে ঝরল ৪৮৭ প্রাণ, ৪০ শতাংশই মোটরসাইক...

নিউজ ডেস্কঃ নতুন বছরের প্রথম মাসেই দেশের সড়কে ঘটেছে ৫৫৯টি দু...

image

ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: পরিব...

নিউজ ডেস্কঃ আগামী ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে ফ্যা...

  • company_logo