• জাতীয়

নতুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত সচিবালয়, কড়া নিরাপত্তা ‎

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে যাচ্ছেন। প্রথম দিন তিনি সচিবালয়ে অফিস করবেন। আসবেন মন্ত্রীরাও। প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের আগমন ঘিরে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে সচিবালয় ও আশপাশের এলাকায়। 

‎সচিবালয়ের ১ নম্বর ভবনের সামনে এসএসএফ, পিজিআর, পুলিশ, র‌্যাব এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থান নিয়েছেন। ভবনের এলাকা যানবাহনমুক্ত করা হয়েছে এবং প্রবেশাধিকার সীমিত রাখা হয়েছে। এছাড়া অন্যান্য ভবনগুলোতে মন্ত্রীদের নামফলক বসানো হয়েছে।

‎১ নম্বর ভবন নতুন করে সাজানো হয়েছে। ভবনের নিচে ফুলগাছ দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। এ ভবনে প্রধানমন্ত্রী মন্ত্রিসভা বৈঠকে অংশ নেবেন।

‎প্রধানমন্ত্রীর প্রথম কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় তিনি গুলশানের বাসভবন থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রওনা হবেন। সেখানে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করবেন। পাশাপাশি তিনি জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করবেন।

‎দুপুর ১টায় সচিবালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন। বিকেল ৩টায় তিনি মন্ত্রিসভার বৈঠকে অংশ নেবেন এবং বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন। 

‎প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেছেন।

মন্তব্য (০)





image

ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা আসতে চান:...

নিউজ ডেস্কঃ চীন, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকা...

image

জ্বালানি আমদানিতে জনস্বার্থ ও জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধ...

নিউজ ডেস্কঃ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বেসরকারি প...

image

উত্তরের ৫ জেলা নিয়ে বগুড়ায় নতুন সড়ক জোনের যাত্রা শুরু

বগুড়া প্রতিনিধিঃ উত্তরাঞ্চলের পাঁচ জেলার সড়ক যোগাযোগ ব্...

image

বগুড়ায় ৪'শ একর জায়গায় বিসিক শিল্প পার্কের পরিকল্পনা: বাণি...

বগুড়া প্রতিনিধিঃ বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্র...

image

মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদ...

  • company_logo