• জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দের শপথ গ্রহণ সম্পন্ন

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ আজ জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতীয় সংসদ ভবনে অবস্থিত শপথ কক্ষে শপথ পাঠ করান।

প্রথম ধাপে তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ বাংলাদেশ জাতীয়য়তাবাদী দল (বিএনপি) এর নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

এরপর দ্বিতীয় ধাপে বাংলাদেশ জামায়াতে ইসলামী'র শফিকুর রহমানসহ দলীয় নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাসহ স্বতন্ত্র সংসদ সদস্যগণ সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

সর্বশেষ তৃতীয় ধাপে নাহিদ ইসলাম, আবুল হাসনাত, আখতার হোসেনসহ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

জাতীয় সংসদের সচিব কানিজ মওলা শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংসদের সিনিয়র  ইমাম কারী মোহাম্মদ সাইফুল্লাহ এবং আবু রায়হান কোরআন তেলাওয়াত করেন।

উল্লেখ্য যে, শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ২০৮ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৬৮ জন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ৬ জন, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর ১ জন, খেলাফত মজলিস এর ১ জন, বাংলাদেশ খেলাফত মজলিস এর ২ জন, জাতীয় পার্টি বিজেপি এর ১ জন ও স্বতন্ত্র প্রার্থীদের ৭ জন শপথ কক্ষে শপথ গ্রহণ করেন।

শপথ শেষে রীতি অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যগণ শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময়ে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিট...

১

শুল্ক ফাঁকি দিয়ে ও অবৈধ পথে বাজারে আসা আনঅফিশিয়াল মুঠোফোন বন্ধে আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি...

image

২০২৫-২৬ অর্থবছরে ফল রপ্তানি ১২৬ মিলিয়ন ডলার : বাণিজ্যমন্ত্রী

২

‎নিউজ ডেস্ক: ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ১২৬ দশমিক ৩৫ মিলিয়ন মার্কিন ড...

image

শেখ হাসিনার বিচার নতুনভাবে করার ভারতীয় প্রস্তাব নাকচ চিফ ...

৩

‎নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদ...

image

অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সুপ্রিম কোর্টে ব...

৪

নিউজ ডেস্কঃ দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্য ও অস্থিতিশীল পরি...

image

এসপি জাহাংগীরের ৪ দিনের রিমান্ড

৫

নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগায...

  • company_logo