• লিড নিউজ
  • জাতীয়

‎‘খুব অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে বিশ্বে তৃতীয় ঢাকা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার বাতাস নাগরিকদের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বৈশ্বিক বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী, আজ ‍বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান শহরগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা।

‎এ সময়ে ঢাকার বায়ুমান সূচক রেকর্ড করা হয়েছে ২৪৮, যা আন্তর্জাতিক মানদণ্ডে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ধুলাবালি আর ধোঁয়ায় আচ্ছন্ন এই পরিবেশে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

‎দক্ষিণ এশিয়া ও আফ্রিকার অন্যান্য মেগাসিটিগুলোতেও আজ বায়ুদূষণের ভয়াবহ চিত্র লক্ষ্য করা গেছে। আজকের তালিকায় ২৮৭ সূচক নিয়ে পাকিস্তানের লাহোর বিশ্বের শীর্ষ দূষিত শহর হিসেবে অবস্থান করছে। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির বায়ুমান সূচক রেকর্ড করা হয়েছে ২৫৩। তালিকার চতুর্থ স্থানে রয়েছে সেনেগালের ডাকার, যার সূচক ২১৭ এবং পঞ্চম স্থানে থাকা ভারতের কলকাতার বায়ুমান সূচক ১৯৮ রেকর্ড করা হয়েছে।

‎এর আগে গতকাল ১৭ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে ১০টার মধ্যে সেনেগালের ডাকার ৪৬৬ সূচক নিয়ে শীর্ষে থাকলেও আজ সেই পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে। তবে ঢাকার পরিস্থিতির বিশেষ কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। গতকালের ২৭৬ সূচকের তুলনায় আজ ২৪৮ রেকর্ড হলেও এটি এখনও ‘খুব অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতেই রয়ে গেছে।

‎একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

মন্তব্য (০)





image

ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা আসতে চান:...

নিউজ ডেস্কঃ চীন, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকা...

image

জ্বালানি আমদানিতে জনস্বার্থ ও জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধ...

নিউজ ডেস্কঃ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বেসরকারি প...

image

উত্তরের ৫ জেলা নিয়ে বগুড়ায় নতুন সড়ক জোনের যাত্রা শুরু

বগুড়া প্রতিনিধিঃ উত্তরাঞ্চলের পাঁচ জেলার সড়ক যোগাযোগ ব্...

image

বগুড়ায় ৪'শ একর জায়গায় বিসিক শিল্প পার্কের পরিকল্পনা: বাণি...

বগুড়া প্রতিনিধিঃ বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্র...

image

মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদ...

  • company_logo