ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং তা দ্রুত বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২১ জানুয়ারি, বুধবার বিকেলে কেরানীহাট, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট গোল চত্বর এলাকায় সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন হয়।
সমাবেশে প্রধান অতিথি জেলা দক্ষিণ শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য আসিফুল্লাহ মুহাম্মদ আরমান বক্তব্যে বলেন,
“শিক্ষার্থীদের স্বার্থের প্রতি উদাসীন থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শাকসু নির্বাচনের রক্ষণাবেক্ষণ আমাদের দায়িত্ব। আমরা সরকারের কাছে স্পষ্টভাবে দাবি জানাই, নির্বাচন দ্রুত বাস্তবায়ন করতে হবে।”
জেলা সেক্রেটারি ডি.এম. আসহাব উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শাহাদাত হোসাঈন ও মুহাম্মদ আইয়ুব আলী।
ছাত্রশিবির নেতারা সরকারের প্রতি অনতিবিলম্বে শাকসু নির্বাচন কার্যকর করার আহ্বান জানান।
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোম...
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর গ্রামে দীর্ঘদি...
লালমনিরহাট প্রতিনিধি: সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে এক ভিন্ন...
পাবনা প্রতিনিধিঃ পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুরা, ফরিদপুর) আসনের এ...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে একই দিনে দুই কিশোরীর...

মন্তব্য (০)