• সমগ্র বাংলা

পাবনায় মুক্তিযুদ্ধের ভাস্কর্য ঢেকে দিয়ে জামায়াত প্রার্থীর নির্বাচনি বিলবোর্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মহান মুক্তিযুদ্ধের ভাস্কর্য 'অপ্রতিরোধ্য চাটমোহর' ঢেকে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনি প্রচার বিলবোর্ড স্থাপন করায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বাইপাসে গিয়ে দেখা যায় মহান মুক্তিযুদ্ধের ভাস্কর্য 'অপ্রতিরোধ্য চাটমোহর' এর সম্মুখে বাঁশপুতে মাওলানা আলী আছগারের দাঁড়িপাল্লা প্রতীকের বিলবোর্ড টাঙ্গানো হয়েছে।

এ ব্যাপারে মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মিস্টার ইগ্নাসিউজ গমেজ জানান, বিষয়টি আমিও দেখেছি। এ বিষয়ে কি করা যায় তা ইউএনও মহোদয়ের সাথে আলাপ করবো।

বিলবোর্ড স্থাপনের ব্যাপারে জামায়াতের চাটমোহর উপজেলা শাখার আমীর মাওলানা মো. আব্দুল হামিদ জানান, এটাতো অল্প কয়েক দিনের ব্যাপার, তারপরেও যেহেতু আপত্তি এসেছে আমরা বিলবোর্ডটি পার্শ্ববর্তী কোন স্থানে স্থাপনের ব্যবস্থা করবো।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং অফিসার মুসা নাসের চৌধুরী এ ব্যাপারে জানান, আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

 

মন্তব্য (০)





image

নওগাঁয় চোলাই মদের আস্তানায় পুলিশের অভিযান, ৫০০ লিটারের বে...

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর গ্রামে দীর্ঘদি...

image

নিজ ভায়রাকে মাদকসহ পুলিশে দিয়ে বাড়িতে বাজার পৌঁছে দিলেন...

লালমনিরহাট প্রতিনিধি: সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে এক ভিন্ন...

image

৩৬ জুলাই অন্তর থেকে মুছে ফেলা যাবে না: আলী আছগার এমপি

পাবনা প্রতিনিধিঃ পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুরা, ফরিদপুর) আসনের এ...

image

শেষ মুহূর্তে থামল দুই বাল্যবিয়ে, প্রশাসনের অভিযানে বদলে গ...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে একই দিনে দুই কিশোরীর...

image

ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের জানালা ...

  • company_logo