• সমগ্র বাংলা

চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন এর ইন্তেকাল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব তোফাজ্জল হোসেন (৭৬) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার বাদ জুমা জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের ছেলে স্কুল শিক্ষক ফরহাদ নাসিম লাভলু জানান, বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তার বাবা। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের দোলং গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইগ্নাসিউজ গমেজ (ইনু মাস্টার) জানান, শুক্রবার বাদ জুমা দোলং মাদ্রাসা মাঠে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় গার্ড অব অনার প্রদান করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীসহ বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁর দ্বিতীয় নামাজে জানাজা গ্রামের বাড়ি উপজেলার ছাইকোলা ইউনিয়নের চরনবীন গ্রামে বাদ মাগরিব অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

মন্তব্য (০)





image

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামা...

দিনাজপুর প্রতিনিধি: জুলাই সনদ এবং গণ ভোটের রায় বাস্তবায়...

image

গাইবান্ধায় বৃত্তিপ্রাপ্ত ৩১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আহাদ ...

image

বগুড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোম...

image

নওগাঁয় চোলাই মদের আস্তানায় পুলিশের অভিযান, ৫০০ লিটারের বে...

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর গ্রামে দীর্ঘদি...

image

নিজ ভায়রাকে মাদকসহ পুলিশে দিয়ে বাড়িতে বাজার পৌঁছে দিলেন...

লালমনিরহাট প্রতিনিধি: সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে এক ভিন্ন...

  • company_logo