• সমগ্র বাংলা

কালীগঞ্জে শেষ মুহূর্তে বাল্যবিবাহ রুখে দিল প্রশাসন, কনের বাবা কারাদণ্ডে দণ্ডিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের তাৎক্ষণিক অভিযানে এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে বাল্যবিবাহ আয়োজনের দায়ে কনের পিতাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারা অনুযায়ী এ দণ্ডাদেশ দেওয়া হয়। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন জাঙ্গালিয়া ইউনিয়নের কুলথুন গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম মোল্লা, যিনি তার অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। অভিযানের সময় ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে বিয়ের কার্যক্রম বন্ধ করা হয় এবং অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লিমা বলেন, বাল্যবিবাহ একটি গুরুতর অপরাধ। কিশোরী মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

স্থানীয়দের মতে, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক বার্তা দেবে এবং সচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।

মন্তব্য (০)





image

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামা...

দিনাজপুর প্রতিনিধি: জুলাই সনদ এবং গণ ভোটের রায় বাস্তবায়...

image

গাইবান্ধায় বৃত্তিপ্রাপ্ত ৩১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আহাদ ...

image

বগুড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোম...

image

নওগাঁয় চোলাই মদের আস্তানায় পুলিশের অভিযান, ৫০০ লিটারের বে...

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর গ্রামে দীর্ঘদি...

image

নিজ ভায়রাকে মাদকসহ পুলিশে দিয়ে বাড়িতে বাজার পৌঁছে দিলেন...

লালমনিরহাট প্রতিনিধি: সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে এক ভিন্ন...

  • company_logo