ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে এটিকে অবৈধ এবং দেশটির প্রতি যুক্তরাষ্ট্রের ‘গভীরমূল প্রোথিত বিদ্বেষ’ থেকে উৎসারিত বলে বর্ণনা করেছে।
বুধবার (১৪ জানুয়ারি) এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এসব ব্যবস্থা ‘অমানবিক’ এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির লঙ্ঘন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই সতর্ক করে বলেন, এই নিষেধাজ্ঞার প্রভাব ইরানের সীমা ছাড়িয়ে যাবে, কারণ যুক্তরাষ্ট্রের একতরফা পদক্ষেপ বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে দুর্বল করে।
তিনি বলেন, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা এবং তিনি যাকে জোরপূর্বক অর্থনৈতিক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন তা প্রতিরোধ করার দায়িত্ব জাতিসংঘ ও তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের রয়েছে।
এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে বাণিজ্যে যুক্ত দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ব্যবসা করলে তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্র...
নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...
নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...
নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...
নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

মন্তব্য (০)