• লিড নিউজ
  • জাতীয়

‎স্যাটেলাইটের ব্যবহার বাড়ালে সুফল মিলবে, নিশ্চিত হবে জবাবদিহিতা: পরিবেশ উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সুশাসন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও দুর্যোগ মোকাবেলায় স্যাটেলাইটের ব্যবহার বাড়াতে হবে।

‎তিনি আরও বলেন, স্যাটেলাইটের ব্যবহারে প্রকৃত সুফল পাওয়া গেলে জবাবদিহিতা নিশ্চিত হবে এবং দুর্নীতি ও অপরাধ কমবে। মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) আয়োজিত ’বিজনেস ট্র্যাটেজিক ডায়ালগ’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা।

‎স্যাটেলাইটের বহুমাত্রিক ব্যবহার সময়ের দাবি উল্লেখ করে তিনি আরও বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা, সক্ষমতা বৃদ্ধি, পানি ও নগর পরিকল্পনার জন্য স্যাটেলাইট অপরিহার্য।

‎বিএসসিএল-এর সক্ষমতা বাড়ানো প্রয়োজন। মন্ত্রণালয়সমূহের মধ্যে সমন্বয় বৃদ্ধির আহ্বানও জানান তিনি। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান স্বাগত বক্তৃব্য দেন।

‎ডায়ালগে বিশেষ অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

‎আরও বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. জাবের এবং কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মো. এমদাদ উল্ল্যাহ মিয়ান।

‎মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. ইমাদুর রহমান।

মন্তব্য (০)





image

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার কোটি টাকারও বেশি

নিউজ ডেস্ক : দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের অংক আবারও বড় আক...

image

আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষ...

নিউজ ডেস্ক : অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী...

image

সাক্ষীদের বর্ণনায় উঠে এলো রামিসা হত্যাকাণ্ডের ভয়াবহতা

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের ...

image

প্রবাসী কার্ড চালু হলে বিএমইটি কার্ড থাকবে না: প্রবাসীকল্...

নিউজ ডেস্ক : প্রবাসীদের জন্য একক ডিজিটাল সুবিধা নিশ্চিত করতে...

image

পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি

নিউজ ডেস্ক : ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নির্ধারিত তারিখ পরিব...

  • company_logo