• লিড নিউজ
  • জাতীয়

নির্বাচনের জন্য সরকার পূর্ণ প্রস্তুত: প্রেস সচিব

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আসন্ন নির্বাচনের জন্য সরকার রাজনৈতিক, প্রশাসনিক এবং নিরাপত্তার সব ক্ষেত্রেই পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘নির্বাচনের মাত্র ৩৭ দিন বাকি, আমাদের প্রস্তুতি সম্পূর্ণ। যারা নির্বাচন নিয়ে এখনও বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের প্রোফাইল আমাদের কাছে স্পষ্ট।’
‎
‎মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
‎
‎প্রেস সচিব আরও বলেন, ‘সিকিউরিটি ফোর্স—পুলিশ, মিলিটারি ও বিজিবি—আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করছে। সম্প্রতি দেশে তিনটি বড় ইভেন্ট—ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির জানাজা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের দেশে ফেরা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা—বৃহৎ জনসমাগমসহ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এই ধরনের এত বড় ইভেন্ট একই সময়ে বাংলাদেশের ইতিহাসে আগে হয়নি এবং আমাদের নিরাপত্তা বাহিনী এগুলো সুচারুভাবে পরিচালনা করেছে।’
‎
‎এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতিসংঘ সাধারণত এই ধরনের নির্বাচনে অবজারভার পাঠায় না, তাই অভ্যন্তরীণভাবে সব প্রস্তুতি নিশ্চিত করা হচ্ছে। সরকারের লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা।’

মন্তব্য (০)





image

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন ও জ্বালানি ব্যবস্থাপনায় আধুনি...

১

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যা...

image

জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার

২

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে, সোমেশ্ব...

image

কুমিল্লা বিভাগ না হওয়ায় হতাশ এমপি মনিরুল হক চৌধুরী

৩

নিউজ ডেস্কঃ  কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরী ঘোষণার...

image

বিশ্ব ইতিহাসে ভাসানীর মতো নেতা আর আসবেন না: আবদুল হাই শিকদার

৪

নিউজ ডেস্কঃ দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদ...

image

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৫

নিউজ ডেস্কঃ ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনের...

  • company_logo