ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটে সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের একাধিক জেলায় ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের কারণে অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এবং আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।
সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং শহর থেকে প্রায় ৪ কিলোমিটার পশ্চিমে এবং আসামের রাজধানী গুয়াহাটি থেকে প্রায় ৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে।
ভূমিকম্পটির প্রভাব শুধু বাংলাদেশেই নয়, ভারতের পাশাপাশি মিয়ানমার, ভুটান ও চীনের সীমান্তবর্তী এলাকাতেও অনুভূত হয়েছে। ভৌগোলিকভাবে কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থান করায় সিলেট অঞ্চলে কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়।
উল্লেখ্য, সিলেট অঞ্চল ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এর আগেও বিভিন্ন সময়ে এখানে মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
নিউজ ডেস্ক : জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচ...
নিউজ ডেস্ক : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ...
চট্টগ্রাম প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,দেশের...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ১০ বছরে...
নিউজ ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়িতে পৌঁছে হেফাজতে ইসলাম বাংলা...

মন্তব্য (০)