ফাইল ছবি
নিউজ ডেস্কঃ দেশের বাজারে চালের দাম স্থিতিশীল আছে, দাম বাড়ার কোন শঙ্কা নেই বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সোমবার (৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের একথা বলেন তিনি।
খাদ্য উপদেষ্টা জানান, দেশের বর্তমান খাদ্য মজুত পরিস্থিতি সন্তোষজনক। সরকারি খাদ্য গুদামে বর্তমানে ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। এরমধ্যে ১৬ লাখ ৯৬ হাজার ৭৮৭ টন চাল, ২ লাখ ৩৩ হাজার ২২৪ টন গম এবং ৯ লাখ ৭ হাজার ৪০৯ টন ধান মজুত রয়েছে।
দেশে খাদ্যের সংকট হওয়ার কোনো আশঙ্কা নেই জানিয়ে তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব খাদ্য পরিস্থিতির উপরে পড়বে না। দুই দেশের মধ্যে এখনো বাণিজ্য চলমান রয়েছে।
নিউজ ডেস্ক : ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনের নাশ...
নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক...
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যা...
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে, সোমেশ্ব...
নিউজ ডেস্কঃ কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরী ঘোষণার...

মন্তব্য (০)