• লিড নিউজ
  • জাতীয়

সমাজ পরিবর্তন ও ন্যায়বিচারের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : তথ্য উপদেষ্টা ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সমাজ পরিবর্তন ও ন্যায়বিচারের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

‎তিনি বলেন, জীবনে অগ্রসর হতে হলে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের পাশাপাশি একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। বিশ্বাস ও ঐক্যবদ্ধভাবে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায়।

‎পরিবার, সমাজ এবং দেশের প্রতি দায়িত্ববোধ নিয়ে সবাইকে কর্মজীবনে প্রবেশ করতে হবে। উপদেষ্টা শনিবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

‎রিজওয়ানা হাসান বলেন, পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় হাওরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হাওর রক্ষায় সিলেটের মানুষকে এগিয়ে আসতে হবে। নিজের দায়বদ্ধতা থেকে পরিবেশ রক্ষা করতে হবে। শব্দদূষণ প্রতিরোধে আগে নিজেকে হর্ন বাজানো বন্ধ করতে হবে। তিনি পলিথিনের ব্যবহার বন্ধে বাজারে যাওয়ার সময় সবাইকে পাটের ব্যাগ নিয়ে যাওয়ার আহ্বান জানান।

‎উপদেষ্টা ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, অভিভাবকদের সীমাহীন ত্যাগ ও ভালোবাসার ফলেই আজ শিক্ষার্থীরা এ গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।

‎সমাবর্তনে ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এবারের সমাবর্তনে ৬ হাজার ১৯৩ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এতে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য একজন শিক্ষার্থীকে চ্যান্সেলর গোল্ড মেডেল এবং চারজনকে ভাইস-চ্যান্সেলর গোল্ড মেডেল প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার কোটি টাকারও বেশি

নিউজ ডেস্ক : দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের অংক আবারও বড় আক...

image

আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষ...

নিউজ ডেস্ক : অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী...

image

সাক্ষীদের বর্ণনায় উঠে এলো রামিসা হত্যাকাণ্ডের ভয়াবহতা

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের ...

image

প্রবাসী কার্ড চালু হলে বিএমইটি কার্ড থাকবে না: প্রবাসীকল্...

নিউজ ডেস্ক : প্রবাসীদের জন্য একক ডিজিটাল সুবিধা নিশ্চিত করতে...

image

পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি

নিউজ ডেস্ক : ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নির্ধারিত তারিখ পরিব...

  • company_logo