ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : সুইজারল্যান্ডের ক্র্যানস-মন্টানা স্কি রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২ জানুয়ারি) সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট গি পারমেলিনকে পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় অধ্যাপক ইউনূস বলেন, সুইজারল্যান্ডের ক্র্যানস-মন্টানা স্কি রিসোর্টে সংঘটিত মর্মান্তিক অগ্নিকাণ্ডে বহু মূল্যবান প্রাণহানির সংবাদে আমি গভীরভাবে শোকাহত।
প্রধান উপদেষ্টার প্রেস উইং শুক্রবার বিকালে এ তথ্য জানায়।
শোকবার্তায় তিনি আরও বলেন, গভীর শোকের সঙ্গে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনার প্রতি এবং আপনার মাধ্যমে নিহতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনসহ সুইস কনফেডারেশনের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, এ গভীর বেদনা ও শোকের সময়ে আমাদের চিন্তা ও প্রার্থনা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে রয়েছে। মহান আল্লাহ যেন নিহতদের আত্মাকে শান্তি দান করেন এবং তাদের স্বজনদের এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।
আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য আমরা প্রার্থনা করি।
নিউজ ডেস্ক : জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচ...
নিউজ ডেস্ক : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ...
চট্টগ্রাম প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,দেশের...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ১০ বছরে...
নিউজ ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়িতে পৌঁছে হেফাজতে ইসলাম বাংলা...

মন্তব্য (০)