• লিড নিউজ
  • জাতীয়

‎জনগণের কাছে আ. লীগের গ্রহণযোগ্যতা নেই: প্রেস সচিব

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জনগণের কাছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ দেখছি না। মানুষের কাছে দলটির গ্রহণযোগ্যতা এখন নেই। 

‎শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাগুরা নিজনান্দুয়ালী নিতাই গৌর সেবাশ্রম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

‎প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের বহু নেতাকর্মী দেশের বাইরে গিয়ে নানা ধরনের মিথ্যাচার করছেন। তারা বলছেন— তিন হাজার পুলিশকে হত্যা করা হয়েছে। আন্দোলনে অংশ নেওয়া লাখ লাখ তরুণ-তরুণীকে জঙ্গি হিসেবে তারা উপস্থাপন করার চেষ্টা করছেন। এসব বক্তব্যের মাধ্যমে তারা বিশ্ববাসীকে ভুল বার্তা দিচ্ছেন এবং আরও ভয়ংকর পরিস্থিতি তৈরি করছেন।

‎শফিকুল আলম বলেন, গত ১৭ মাসেও আওয়ামী লীগ তাদের ভুল স্বীকার করেনি। এখন মনোনয়নপত্র নেওয়ার প্রক্রিয়াও শেষের দিকে। এই পর্যায়ে এসে ভুল স্বীকার করলেও সময় শেষ হয়ে গেছে। 

‎তিনি বলেন, রাজনীতিতে টিকে থাকতে হলে আত্মসমালোচনা ও দায়িত্বশীল আচরণ জরুরি। জনগণের আস্থা ফেরাতে হলে অতীতের ভুল স্বীকারের কোনো বিকল্প নেই।

‎হাদীর হত্যাকারী সম্পর্কে প্রেস সচিব বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ভিডিওগুলি পরীক্ষা করে দেখছেন খুনি কোথায় আছে। পুলিশের কাছে যতোটুকু আছে জানিয়েছে পরে আরও জানানো হবে।

‎এ সময় উপস্থিত ছিলেন নিতাই গৌর সেবাশ্রমের অধ্যক্ষ মহারাজ শ্রী শ্রী চিন্ময়ানান্দ চঞ্চল, তরুণ ভৌমিক সহ অন্যরা।

মন্তব্য (০)





image

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্...

নিউজ ডেস্কঃ সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় সংঘ...

image

সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয়

নিউজ ডেস্কঃ সৌ‌দি আর‌বের রিয়াদের শিফা থানাধীন মু...

image

নবম পে স্কেল: ৫ মন্ত্রীকে নিয়ে কমিটি, যারা আছেন

নিউজ ডেস্ক : জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচ...

image

দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ...

image

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত কে শ্রমিকের হাতে রূপ...

চট্টগ্রাম প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,দেশের...

  • company_logo