ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজধানীর মৌচাক ফ্লাইওভারে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ফ্লাইওভারটির ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রমনা থানার এসআই সুশান্ত কুমার।
নিহতরা হলেন— মোটরসাইকেল আরোহী ইয়াসিন আরাফাত আশিক (২১) ও সিএনজি অটোরিকশার চালক নয়ন তালুকদার (৭০)।
সুশান্ত কুমার জানান, মোটরসাইকেলটি মগবাজার ওয়ারলেসের দিক থেকে উঠে রাজারবাগের দিকে যাচ্ছিলো। আর অটোরিকশাটি শান্তিনগরের দিক থেকে মালিবাগ দিকে যাচ্ছিলো।
ফ্লাইওভারের সংঘর্ষে নয়ন ও ইয়াসিন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান এসআই।
এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরেকজন আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা যায়, নিহত ইয়াসিন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী। তার বাসা রাজধানীর বাসা মুগদা এলাকায়। এদিকে নয়ন তালুকদারের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়, তিনি যাত্রাবাড়ীর ধলপুরে থাকতেন।
নিউজ ডেস্কঃ সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় সংঘ...
নিউজ ডেস্কঃ সৌদি আরবের রিয়াদের শিফা থানাধীন মু...
নিউজ ডেস্ক : জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচ...
নিউজ ডেস্ক : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ...
চট্টগ্রাম প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,দেশের...

মন্তব্য (০)