• জাতীয়

তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি, আকাশ মেঘলা থাকার আভাস

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে; এদিকে আকাশ মেঘলা থাকার আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার (২০ ডিসেম্বর) রাতে দেওয়া আগামী পাঁচ দিনের পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।  

পূর্বাভাস মতে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

রোববার (২১ ডিসেম্বর) দিনের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় এই ধারা অব্যাহত থাকতে পারে।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

তবে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মন্তব্য (০)





image

এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শা...

image

চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়াল

নিউজ ডেস্ক : দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭২৬ জন...

image

কৃত্রিম ফলাফলের সংস্কৃতি ভেঙে নিরপেক্ষ মূল্যায়ন করা হয়েছে...

নিউজ ডেস্ক : সদ্য প্রকাশিত চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্...

image

সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

নিউজ ডেস্ক : ২৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপ...

image

যে কারণে হারুনের ওপর বিরক্ত ছিলেন হাসিনা

নিউজ ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন...

  • company_logo