• লিড নিউজ
  • জাতীয়

‎হাদির জানাজায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ। তার জানাজায় অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

‎শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার পর থেকে বিপুল সংখ্যক মানুষ সংসদ ভবন এলাকায় জড়ো হতে শুরু করেন। এরও আগে সকাল থেকেই সংসদ ভবনের সামনের সড়কে অর্থাৎ মানিক মিয়া এভিনিউ সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

‎ওসমান হাদির জানাজায় অংশ নিতে সাধারণ মানুষের পাশাপাশি সংসদ ভবন এলাকায় এসেছেন উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনেরা।

‎সংসদ ভবন ও এর আশপাশের সড়কে মোতায়েন করা হয় সেনাবাহিনী, বিজিবিসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ।

‎বেলা দুইটায় জানাজা শেষে ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়ার কথা রয়েছে। সেখানেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্ত্বরেই তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ।

মন্তব্য (০)





image

এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শা...

image

চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়াল

নিউজ ডেস্ক : দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭২৬ জন...

image

কৃত্রিম ফলাফলের সংস্কৃতি ভেঙে নিরপেক্ষ মূল্যায়ন করা হয়েছে...

নিউজ ডেস্ক : সদ্য প্রকাশিত চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্...

image

সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

নিউজ ডেস্ক : ২৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপ...

image

যে কারণে হারুনের ওপর বিরক্ত ছিলেন হাসিনা

নিউজ ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন...

  • company_logo