ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বিদেশে শ্রমশক্তি রফতানির ক্ষেত্রে বড় বাধা দালাল চক্র বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, শ্রমশক্তি রফতানির পুরোটাই দালাল বেষ্টিত। পদে পদে দালালদের প্রতারণার জন্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, এই শ্রমশক্তি রফতানি খাতকে দালাল মুক্ত করতে না পারলে উন্নতি সম্ভব না। পৃথিবীতে তারুণ্যের অভাব, আমরা তারুণ্যের খনি। এটা সোনার চেয়েও দামী। সারা পৃথিবীকে আমাদের কাছে আসতে হবেই, এত তরুণ জনশক্তি আর কোথাও নাই, বলেন প্রধান উপদেষ্টা।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের কল্যাণে অন্তর্বর্তী সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
নিউজ ডেস্ক : ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনো সিদ্ধান্...
নিউজ ডেস্ক : হেফাজতে নির্যাতন, মৃত্যু বা গুম রোধে জাতীয় প্রত...
নিউজ ডেস্ক : অর্থ, বাণিজ্য, আইন ও পরিবেশমন্ত্রীসহ ২২ জনকে নি...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গ...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শা...

মন্তব্য (০)