ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, নানা সময় প্রতিকূলতায় পড়তে হয়েছে। এখনও কঠিন সময় পার করছি। তবে বিজয় দিবসের মতো জাতীয় দিবস আমাদের ঐক্যবদ্ধ করে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন।
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘হীন স্বার্থে পরস্পরকে মুখোমুখি করার চেষ্টা চলছে। আমরা বিভাজন চাই না।’
এ সময় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘স্বাধীন ভূখণ্ডে আমাদের প্রত্যাশা ছিল ইনসাফ ভিত্তিক দেশ গড়া। কিন্তু তা সম্ভব হয়নি। বিজয় দিবসে আমাদের প্রতিজ্ঞা, গত ৫৪ বছরে যারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে তাদের বিচারের আওতায় এনে ইনসাফ কায়েম করা।’
আর ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, ‘বিজয়ের ৫৪ বছর পরও আমরা ইনসাফের বাংলাদেশ করতে পারিনি। আগামীর বাংলাদেশে ইনসাফের দেশ গড়তে আমাদের লড়াই জারি থাকবে।’
নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে ...
নিউজ ডেস্কঃ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রমে চার...
নিউজ ডেস্কঃ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ১০১ জন গুণী শিক্ষককে জ...
নিউজ ডেস্কঃ একটি জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষাই ...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ২০২৬ -২০২৭ শিক্ষাবর্ষ ...

মন্তব্য (০)