• লিড নিউজ
  • জাতীয়

আমলারা রাজনীতিবিদদের কাছে গিয়ে নতি স্বীকার করছেন‎: দুদক চেয়ারম্যান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশের প্রশাসনিক কাঠামোয় উদ্বেগজনক এক বাস্তবতার কথা তুলে ধরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, আগে রাজনীতিবিদরা আমলাদের কাছে গেলেও এখন উল্টো চিত্র দেখা যাচ্ছে। আমলারা রাজনীতিবিদদের কাছে গিয়ে নতি স্বীকার করছেন এবং বলছেন, ‘আমি আপনার’। এই প্রবণতাকে রাষ্ট্র পরিচালনার জন্য মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করেন তিনি।

‎রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।

‎তিনি বলেন, সংসদ সদস্যদের দায়িত্ব ও ক্ষমতার সীমা স্পষ্ট না থাকায় অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে। ‘এমপিদের দায়িত্ব স্পষ্ট করতে হবে। তাকে সব কাজের এখতিয়ার দিয়ে দিলে, তিনি অনিয়ম করবেনই,’ বলেন তিনি।

‎রাজনীতিবিদ ও আমলাদের নিজ নিজ অবস্থান ও ভূমিকার পরিবর্তনের সমালোচনা করে ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, প্রশাসনের নিরপেক্ষতা নষ্ট হলে রাষ্ট্রের জবাবদিহিতা ভেঙে পড়ে। এতে সুশাসন প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হয়।

‎অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতা যেন অনিয়ন্ত্রিত ক্ষমতা প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ক্ষমতার ভারসাম্য, দায়িত্বের সুনির্দিষ্ট সীমা ও জবাবদিহিতা নিশ্চিত করলেই দুর্নীতি প্রতিরোধ সম্ভব বলে মন্তব্য করেন দুদক চেয়ারম্যান।

মন্তব্য (০)





image

শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন...

নিউজ ডেস্ক : ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনো সিদ্ধান্...

image

‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন

নিউজ ডেস্ক : হেফাজতে নির্যাতন, মৃত্যু বা গুম রোধে জাতীয় প্রত...

image

নতুন দায়িত্ব পেলেন ৪ মন্ত্রী

নিউজ ডেস্ক : অর্থ, বাণিজ্য, আইন ও পরিবেশমন্ত্রীসহ ২২ জনকে নি...

image

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিক...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গ...

image

এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শা...

  • company_logo