• লিড নিউজ
  • জাতীয়

‎অনেক মাফিয়া তাড়িয়েছি, এখন নতুন নতুন মাফিয়ার গন্ধ পাচ্ছি: এম সাখাওয়াত হোসেন

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ মন্ত্রণালয়ের দায়িত্বে গিয়ে সব জায়গায় দুর্নীতির মহাসাগর দেখেছেন জানিয়ে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, অনেক মাফিয়া তাড়ানো হয়েছে। কিন্তু এখন নতুন নতুন মাফিয়ার গন্ধ পাওয়া যাচ্ছে।

‎রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নগরিক প্ল্যাটফর্মের আয়োজনে ‘বাংলাদেশ রিফর্ম ট্র‍্যাকার’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‎এম সাখাওয়াত হোসেন বলেন, আমি যখন যত মন্ত্রণালয়ের দায়িত্বে গিয়েছি সব জায়গায় দুর্নীতির মহাসাগর ছিল। এটাকে রাতারাতি কমিয়ে আনা সম্ভব নয়। তবে অনেক মাফিয়া তাড়িয়েছি। যদিও এখন আবার নতুন নতুন মাফিয়ার গন্ধ পাচ্ছি।

‎অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের দেয়া শতাধিক প্রস্তাবের একটিও সরকার বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেছেন এই কমিশনপ্রধান কামাল আহমেদ।

‎সাংবাদিক সুরক্ষা আইনের বিষয়ে তিনি বলেন, কমিশন এ আইনের খসড়া প্রস্তুত করে দিলেও সরকার কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই তা বাদ দিয়েছে। এ ছাড়া স্থায়ী ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাবও নাকচ করে দেয়া হয়েছে। এর বদলে অকার্যকর ও সরকারনির্ভর প্রেস কাউন্সিলকেই পুনর্গঠন করার উদ্যোগ নেয়া হয়েছে।

মন্তব্য (০)





image

শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন...

নিউজ ডেস্ক : ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনো সিদ্ধান্...

image

‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন

নিউজ ডেস্ক : হেফাজতে নির্যাতন, মৃত্যু বা গুম রোধে জাতীয় প্রত...

image

নতুন দায়িত্ব পেলেন ৪ মন্ত্রী

নিউজ ডেস্ক : অর্থ, বাণিজ্য, আইন ও পরিবেশমন্ত্রীসহ ২২ জনকে নি...

image

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিক...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গ...

image

এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শা...

  • company_logo