ফাইল ছবি
নিউজ ডেস্কঃ শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেছেন, গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা এখন বাধ্যতামূলক। এআই লাইব্রেরিয়ানকে প্রতিস্থাপন করবে না, বরং যারা এআই ব্যবহার করতে পারবে না, তাদেরকেই প্রতিস্থাপন করা হবে।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘রিমেইনিং লাইব্রেরিয়ানশিপ: ফরগিং দ্য ফিউচার উইথ এআই টেকনোলোজিস’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আধুনিক গ্রন্থাগার ও তথ্যসেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভূমিকা, সুযোগ, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ প্রস্তুতি- এই চারটি প্রধান দিককে কেন্দ্র করেই এ সম্মেলনের আলোচনা পরিচালিত হয়।
শিক্ষা উপদেষ্টা বলেন, যে কৃত্রিম বুদ্ধিমত্তা আধুনিক শিক্ষা ও তথ্যসেবা খাতকে দ্রুত রূপান্তরিত করছে এবং লাইব্রেরিয়ানদের এই পরিবর্তনের নেতৃত্ব নেয়া অত্যাবশ্যক।
তিনি আরও বলেন, ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়। এটি মানব জ্ঞান-বিকাশের পরবর্তী অধ্যায়। লাইব্রেরিয়ানরা যদি এই পরিবর্তনের অংশীদার না হন, তবে জ্ঞানের দ্বাররক্ষকের ভূমিকা হারানোর ঝুঁকি তৈরি হবে।
সম্মেলনে যুক্তরাষ্ট্রের আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতিসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান গবেষকেরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনো সিদ্ধান্...
নিউজ ডেস্ক : হেফাজতে নির্যাতন, মৃত্যু বা গুম রোধে জাতীয় প্রত...
নিউজ ডেস্ক : অর্থ, বাণিজ্য, আইন ও পরিবেশমন্ত্রীসহ ২২ জনকে নি...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গ...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শা...

মন্তব্য (০)