ছবিঃ সিএনআই
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পাসের বিদ্রোহী হলের নিচ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি প্রশাসনিক ভবন এবং একাডেমিক ভবন প্রদক্ষিণ করে। শিক্ষার্থীরা ওসমান হাদীর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থ...
নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ...
নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছে...
নিউজ ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক শিক্ষার নতুন প...
নিউজ ডেস্কঃ সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তা...

মন্তব্য (০)