• জাতীয়

স্থানীয় সরকার, তথ্য ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন দায়িত্বে যারা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দুইজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা পদত্যাগ করার পর সরকারের তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ নতুন প্রজ্ঞাপন জারি করে উপদেষ্টাদের দপ্তর পুনঃবিন্যস্ত করেছে।

আদিলুর রহমান খান, যিনি আগে শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, এখন তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়েরও দায়িত্ব গ্রহণ করেছেন।

সৈয়দা রিজওয়ানা হাসান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। আগে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি এখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েরও দায়িত্ব সামলাবেন।

এর আগে বুধবার (১০ ডিসেম্বর) ছাত্র প্রতিনিধি উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব পদত্যাগপত্র জমা দেন। মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

বর্তমানে উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা সহ ২০ জন উপদেষ্টা রয়েছেন। প্রধান উপদেষ্টা পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পালন করছেন। প্রধান উপদেষ্টা ছাড়া অধিকাংশ উপদেষ্টা একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

গত বছর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। যেখানে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন জায়গা পান। এর মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণায়ের দায়িত্ব পান। পরে উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টনে আসিফ মাহমুদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

অন্যদিকে মাহফুজ আলম শুরুতে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন। পরে উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টনে আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল এনসিপির দায়িত্ব নেন নাহিদ ইসলাম। এছাড়া তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম।

তফসিল ঘোষণার সম্ভাব্য সময় ঘোষণার পর থেকেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম শিগগিরই পদত্যাগের ঘোষণা দেবেন এই আলোচনা চলছিল।

 

মন্তব্য (০)





image

শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন...

নিউজ ডেস্ক : ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনো সিদ্ধান্...

image

‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন

নিউজ ডেস্ক : হেফাজতে নির্যাতন, মৃত্যু বা গুম রোধে জাতীয় প্রত...

image

নতুন দায়িত্ব পেলেন ৪ মন্ত্রী

নিউজ ডেস্ক : অর্থ, বাণিজ্য, আইন ও পরিবেশমন্ত্রীসহ ২২ জনকে নি...

image

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিক...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গ...

image

এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শা...

  • company_logo