ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ভোটাররা সঠিক ব্যক্তিকে নির্বাচিত করলে দুর্নীতি কমবে বলে মন্তব্য করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। আজ (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুদকে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘দুর্নীতিবাজদের বাদ দিয়ে সঠিক লোককে নির্বাচিত করতে হবে ভোটারদের। তাহলেই দেশে দুর্নীতি কমবে।’ দুদক চেয়ারম্যান বলেন, ‘সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে দুর্নীতি বসে আছে যা নিরসন কষ্টসাধ্য।’
ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ‘দুর্নীতি ও দুর্নীতিবাজদের ধরন দুটোই বদলেছে। দুর্নীতি জাদুর মতো একবারে চলে যাবে না, এটা ধীরে ধীরে যাবে তার জন্য সবাইকে চেষ্টা করতে হবে।’
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্য নিয়ে আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন করা হচ্ছে। দিবসটি উদযাপনের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
সকাল সাড়ে ৮টায় জাতীয় সংগীত পরিবেশনা, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় দুদক প্রধান কার্যালয়ের সামনে কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এছাড়া সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়াম অলোচনা সভা অনুষ্ঠিত হবে।
নিজস্ব প্রতিবেদকঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বল...
নিউজ ডেস্ক : দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং বিদেশে কর্মসংস্থ...
নিজস্ব প্রতিবেদকঃ গৌতম বুদ্ধের অহিংসা নীতির বার্তা ছড়িয়...
নিউজ ডেস্ক : তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়া...
নিউজ ডেস্ক : ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনের নাশ...

মন্তব্য (০)