• লিড নিউজ
  • জাতীয়

‎নির্বাচনকেন্দ্রিক কর্মসূচি পালনে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, কোনো রাজনৈতিক দলের নির্বাচনকেন্দ্রিক কর্মসূচি পালনে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। আজ (সোমবার, ৮ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

‎তিনি বলেন, ‌‘নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম চলছে, যা জানুয়ারির মধ্যেই শেষ হবে।’

‎সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী বডি ক্যামেরা ব্যবহার করবে। ভোটের দিনে প্রতিটি কেন্দ্রে যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকে, তাও নিশ্চিত করা হবে।’

‎রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। লুট হওয়া অস্ত্র উদ্ধার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রতিদিনই লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হচ্ছে।’

মন্তব্য (০)





image

শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন...

নিউজ ডেস্ক : ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনো সিদ্ধান্...

image

‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন

নিউজ ডেস্ক : হেফাজতে নির্যাতন, মৃত্যু বা গুম রোধে জাতীয় প্রত...

image

নতুন দায়িত্ব পেলেন ৪ মন্ত্রী

নিউজ ডেস্ক : অর্থ, বাণিজ্য, আইন ও পরিবেশমন্ত্রীসহ ২২ জনকে নি...

image

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিক...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গ...

image

এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শা...

  • company_logo