• লিড নিউজ
  • জাতীয়

পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে জোর দিচ্ছে বাংলাদেশ: পরিবেশ উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কার্বন ট্রেডিং ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে জোর দিচ্ছে।

‎রোববার (৭ নভেম্বর) সকালে রাজধানীর পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক কার্বন ট্রেডিং বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।

‎সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রপ্তানিমুখী শিল্পগুলো আন্তর্জাতিক সরবরাহ চেইনের পরিবেশবান্ধব মানদণ্ডের কারণে টেকসই উৎপাদনে সবচেয়ে দ্রুত রূপান্তর ঘটায়। 

‎তিনি আরও বলেন, প্রতিষ্ঠানগুলোকে বৃক্ষরোপণভিত্তিক সিএসআরের বাইরে গিয়ে নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা, টেকসই কৃষি এবং প্রকৃতিনির্ভর সমাধানে বিনিয়োগ বাড়াতে হবে।

‎একইসঙ্গে তিনি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন, যেখানে উন্নত প্রযুক্তি, তৃতীয় পক্ষের পর্যবেক্ষণ, কঠোর পরিবেশগত মান বজায় রাখা, সঠিক স্থান নির্বাচন এবং তথ্য প্রকাশ নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করেন।

‎প্রসঙ্গত, বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে কার্বন নিঃসরণ কমানো এবং সেই সাফল্যকে আন্তর্জাতিকভাবে কার্বন ক্রেডিট হিসেবে ব্যবহারের লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়।
‎ 
‎২০৩৫ সালের মধ্যে বাংলাদেশের কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমানোর প্রতিশ্রুতি দিয়েছে সরকার। সেই লক্ষ্য বাস্তবায়নে কর্মশালায় জাপানের সঙ্গে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরের কথাও জানানো হয়।

মন্তব্য (০)





image

শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন...

নিউজ ডেস্ক : ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনো সিদ্ধান্...

image

‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন

নিউজ ডেস্ক : হেফাজতে নির্যাতন, মৃত্যু বা গুম রোধে জাতীয় প্রত...

image

নতুন দায়িত্ব পেলেন ৪ মন্ত্রী

নিউজ ডেস্ক : অর্থ, বাণিজ্য, আইন ও পরিবেশমন্ত্রীসহ ২২ জনকে নি...

image

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিক...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গ...

image

এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শা...

  • company_logo