• লিড নিউজ
  • জাতীয়

বিনা ভোটে জয়ের সুযোগ নেই-নির্বাচন হবে শান্তিপূর্ণ: পররাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো : আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠু ও আদর্শ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন। তিনি পরিষ্কারভাবে বলেন, “বিনা ভোটে পাস করার কোনো সুযোগ নেই। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

শনিবার (৬ডিসেম্বর)সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।তিনি বলেন,নির্বাচন শুধু দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়া নয়; আন্তর্জাতিক অঙ্গনেও এর ব্যাপক প্রভাব রয়েছে। তাই নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে সরকার সর্বোচ্চ দৃঢ়তায় কাজ করছে।

আইন–শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের সময় দেশের নিরাপত্তা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখা হবে। তার ভাষায়-“এবারের নির্বাচন হবে আদর্শ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন। ভোটাররা নিশ্চিন্তে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে সরকার কঠোর অবস্থানে যাবে। নির্বাচন হেরে যাবে বুঝে কেউ বিশৃঙ্খলা করতে চাইলে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান যে, আইন–শৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে প্রস্তুত রয়েছে এবং কোনো পক্ষকে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না।

মতবিনিময় সভায় পররাষ্ট্র উপদেষ্টা সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে দলগুলোর ইতিবাচক ভূমিকা অপরিহার্য।

এসময় তিনি উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি জানান, চীনের সহযোগিতায় নীলফামারিতে ১ হাজার শয্যা বিশিষ্ট একটি আধুনিক রেফারেল হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়েছে। নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে এবং দ্রুত কাজ শুরু হবে। একই সঙ্গে রংপুর শিশু হাসপাতাল চালুর বিষয়েও দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, রংপুর অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।চার দিনের সফরে আজ ছিলে ৩য় দিন। তবে তিনি রংপুর ও নীলফামারীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন বলেও জানান।

সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় আইন–শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বিআইডব্লিউটিএ'র নতুন চেয়ারম্যান হলেন মো. মুহিদুল ইসলাম

নিউজ ডেস্কঃ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বি...

image

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় প...

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির...

image

‎জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন বাংলাদ...

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক কূটনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক গৌ...

image

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার কোটি টাকারও বেশি

নিউজ ডেস্ক : দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের অংক আবারও বড় আক...

image

আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষ...

নিউজ ডেস্ক : অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী...

  • company_logo