• লিড নিউজ
  • জাতীয়

বাতিল হচ্ছে কয়েকটি ইকোনোমিক জোন: রিজওয়ানা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বনায়ন রক্ষায় দেশের উপকূল এলাকা থেকে কয়েকটি অর্থনৈতিক অঞ্চল (ইকোনোমিক জোন) বাতিলের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

‎শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনে বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা জানান তিনি।

‎রিজওয়ানা বলেন, ‘সব উপকূলে ইকোনোমিক জোন জরুরি নয় বরং বনও লাগবে। তাই কিছু ইকোনোমিক জোন বাতিলের প্রক্রিয়ায় নেমেছি।’

‎প্রাণী রক্ষায় ফেসবুকে কে আগে পোস্ট দিলো সেই প্রতিযোগিতায় লিপ্ত হলে বন্যপ্রাণী রক্ষার আসল এজেন্ডা বাস্তবায়ন হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘নতুন প্রজন্ম বন্যপ্রাণী রক্ষায় এগিয়ে এসেছে এটিই বড় স্বার্থকতা। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর চেয়ে রক্ষা এখন জরুরি।’

‎৬৪ জেলায় ৬৪ জন বন্যপ্রাণীকর্মীকে স্বীকৃতি দেয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, ‘এতে করে অন্যরা বন্যপ্রাণী রক্ষায় উৎসাহিত হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় ‘বন্যপ্রাণী ইউনিট’ খুলবে। অনুমোদন এরইমধ্যে দিয়ে দিয়েছে। বন্যপ্রাণী ট্রাস্ট ফান্ডও হচ্ছে।’

‎ওয়াইল্ড লাইফ ক্রাইম নিয়ে কাজ করতে গত এক বছর বন বিভাগ অনেক তৎপর ছিল জানিয়ে তিনি বেলন, ‘চলনবিলকে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে কোন কোন স্থাপনার কারণে পানি কমে যাচ্ছে সেটি নিয়ে কাজ করছি। তারপর অপসারণের কাজ করবো।’

‎জগই বিলসহ ছয়টি নতুন এলাকা সংরক্ষিত ঘোষণার প্রায় দ্বারপ্রান্তে চলে এসেছেন বলেও জানান রিজওয়ানা। তিনি বলেন, ‘ওখানে অন্যান্য সরকারি সংস্থা থাকায় তাদের মতামত নিতে হবে।’

‎বনের একটা প্রাণীর বিপদে পাশে দাঁড়ানোই নিস্বার্থ ভালোবাসা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘মেছাবিড়ালকে উদ্ধার করে বনে ছেড়ে দেয়া হচ্ছে। বন্দিকে উদ্ধার করা হচ্ছে- এর মানে বাংলাদেশ এখন প্রাণীদের রক্ষা ও উদ্ধারে তৎপর।’

মন্তব্য (০)





image

রাঙ্গামাটির দুর্গম এলাকার ৩০০ প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ ...

নিউজ ডেস্কঃ রাঙ্গামাটি জেলার ১০টি উপজেলায় ৩৮৯টি বিদ্যুৎ...

image

শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন...

নিউজ ডেস্ক : ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনো সিদ্ধান্...

image

‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন

নিউজ ডেস্ক : হেফাজতে নির্যাতন, মৃত্যু বা গুম রোধে জাতীয় প্রত...

image

নতুন দায়িত্ব পেলেন ৪ মন্ত্রী

নিউজ ডেস্ক : অর্থ, বাণিজ্য, আইন ও পরিবেশমন্ত্রীসহ ২২ জনকে নি...

image

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিক...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গ...

  • company_logo