• লিড নিউজ
  • জাতীয়

‎হাসিনাকে ফেরতের ব্যাপারে ভারতের ইতিবাচক সাড়া পাইনি: পররাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

রংপুর ব্যুরোঃ তারেক রহমানের দেশে আসার বিষয়ে কোনও তথ্য নেই জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে ভারতের ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। শুক্রবার ( ৫ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
‎
‎তারেক রহমানের দেশে ফেরা এবং বেগম জিয়ার লন্ডন যাওয়া সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমানের দেশে আসার বিষয়ে আমার কাছে কোনও তথ্য নেই। এয়ারক্রাফটে টেকনিক্যাল ত্রুটির কারণে খালেদা জিয়ার বিদেশ যাত্রায় একদিন দেরি হতে পারে বলেও জানান তিনি।
‎
‎শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যাপারে তিনি বলেন, আমরা তো শেখ হাসিনাকে চেয়েছি। যেহেতু তিনি একজন কনভিক্টেড ব্যক্তি। সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে শাস্তি দিয়েছে। কিন্তু আমরা ইতিবাচক কোনও সাড়া এখন পর্যন্ত পাইনি।
‎
‎এ ধরনের ঘটনায় একদিনে বা সাতদিনে কোনও অগ্রগতি ঘটে না জানিয়ে তিনি বলেন, আমরা অপেক্ষা করব। দেখতে চাই ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে কী রিঅ্যাকশন পাওয়া যায়। তবে একটা রিয়েকশন দেখেছি যে তারা বিষয়টা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখুক।
‎
‎আরাকান আর্মি বাংলাদেশী জেলেদের ধরে নিয়ে যাওয়া প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আরাকান আর্মির সাথে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয়। কারণ তারা কোন স্টেট নয়। যেমন আমরা মিয়ানমার, থাইল্যান্ড বা ভারতীয় কর্তৃপক্ষের সাথে করতে পারি স্টেট হিসেবে। তবে অনেক কিছুই স্পষ্ট করা যায় না। এ ধরনের ঘটনা যাতে কমে বা আদৌ না ঘটে সেজন্য বেশ কিছু ব্যবস্থা নেয়া হয়েছে।
‎
‎উল্লেখ্য, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র উপদেষ্টা রংপুর পৌঁছান। শুক্রবার তিনি বিভাগের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন। শনিবার (৬ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা এবং বিকেলে রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করবেন। রোববার  (৭ ডিসেম্বর) সকালে নীলফামারীর মাগুরা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় বক্তব্য প্রদান শেষে বিকেলে ঢাকা ফেরার কথা রয়েছে তার।

মন্তব্য (০)





image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐ...

১

নিজস্ব প্রতিবেদকঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বল...

image

কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ

২

নিউজ ডেস্ক : দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং বিদেশে কর্মসংস্থ...

image

রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্...

৩

‎নিজস্ব প্রতিবেদকঃ গৌতম বুদ্ধের অহিংসা নীতির বার্তা ছড়িয়...

image

৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তোলার সিদ্ধান্ত

৪

নিউজ ডেস্ক : তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়া...

image

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৫

নিউজ ডেস্ক : ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনের নাশ...

  • company_logo