• সমগ্র বাংলা

খালেদা জিয়ার মতো আদর্শবান ও ত্যাগী রাজনীতিবিদ এশিয়া মহাদেশে বিরল’

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এশিয়া মহাদেশের একজন অনন্য রাজনীতিবিদ হিসেবে অভিহিত করেছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। তাঁদের মতে, নীতি ও আদর্শের প্রশ্নে তিনি কখনোই আপস করেননি এবং উপমহাদেশের রাজনীতিতে তাঁর মতো সফল ব্যক্তিত্ব দ্বিতীয়টি নেই।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ডহরনগর প্রিয়ভাষিণী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

 বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া এমন একজন জনদরদী নেতা, যার কাছে ব্যক্তিগত স্বার্থের চেয়ে নীতি ও আদর্শ সব সময় ঊর্ধ্বে। বিগত সরকারের সময়ে অবর্ণনীয় মানসিক নির্যাতন ও দীর্ঘ কারাবাসে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেও, দেশের মানুষের কথা বিবেচনা করে তিনি দেশ ত্যাগ করেননি। তাঁর এই ত্যাগ ও অবিচলতা তাঁকে উপমহাদেশের রাজনীতিতে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

 পরমেশ্বরদী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু।

প্রধান অতিথির বক্তব্যে শামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, “আল্লাহ রাব্বুল আলামীন যেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমরা চাই তিনি দীর্ঘদিন আমাদের মাঝে বেঁচে থেকে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেন।”

 আলোচনা শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo