• লিড নিউজ
  • জাতীয়

‎আগামী নির্বাচনে আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ: মাইকেল মিলার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিগত দেড় দশক ধরে ভোটাধিকার বঞ্চিতদের আস্থা ফিরিয়ে আনাই আগামী নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

‎মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে নির্বাচন ভবনে সিইসির সাথে সংস্থাটির ৪ সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন। জুলাই সনদ বাস্তবায়নের গণভোট প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে মাইকেল মিলার ইসির চলমান প্রস্তুতিকে সন্তোষজনক বলে মত দেন।

‎তিনি বলেন, নতুন ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে ভোটকেন্দ্রে নেয়া অন্যতম চ্যালেঞ্জ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আশাবাদী ইইউ। বৈঠকে সিইসির পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় ইসির প্রস্তুতির কথা জানানো হয়।

‎প্রতিনিধি দল আরও জানায়, বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় তারা। সিদ্ধান্ত হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়নের একটি বড় দল বাংলাদেশে আসবে। প্রায় ১৫০ সদস্যের এই পর্যবেক্ষক দল নির্বাচনি তফসিল ঘোষণার পর থেকে ধাপে ধাপে বাংলাদেশে আসবে। 

মন্তব্য (০)





image

‎ভারতের ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়মিত কার্যক্রমের অংশ, জল্...

নিউজ ডেস্কঃ ভারতের ‘র’ প্রধানের বাংলাদেশ সফ...

image

‎যেকোনো সময় ভারতে যেতে পারেন প্রধানমন্ত্রী: ডা. জাহেদ ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো সময় ভারতে ...

image

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক...

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অসুস্...

image

‘সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্...

নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরসহ দেশের বিভিন্ন জ...

image

‎বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী এস্তোনিয়া

নিউজ ডেস্ক: বাংলাদেশের ই-গভর্নেন্স, ডিজিটাল রূপান্তর ও তথ্যপ...

  • company_logo