• লিড নিউজ
  • জাতীয়

টেকসই গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার দরকার: ড. বদিউল আলম ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ টেকসই গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার দরকার বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

‎রোববার (৩০ নভেম্বর) সকালে সিরডাপ মিলনায়তনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন তিনি।

‎বদিউল আলম বলেন, ‘নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশন স্বচ্ছ হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। টেকসই গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার দরকার।’

‎রাজনীতি একটা ব্যবসায়ীক কার্যক্রমে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনীতি করলে অর্থের মালিক হওয়া নিশ্চিত। ক্ষমতার সঙ্গে জাদুর কাঠি সম্পৃক্ত। এই জাদুর কাঠিতে নির্বাচনের আগে হলফনামায় দেয়া সম্পদের হিসেব ক্ষমতা শেষে দেখা যায় কয়েক গুণ বেড়েছে।’

‎এ বিষয়ে নজর দেয়া না হলে রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে টেকসই গণতন্ত্রের উত্তোরণ সম্ভব না বলেও মন্তব্য করেন সুজনের সম্পাদক।

‎তিনি বলেন, ‘টেকসই গণতন্ত্রের পথ তৈরি না হলে মানুষ আবার রাস্তায় নামবে। আশা করি সেদিকে যেতে হবে না।’

মন্তব্য (০)





image

‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্...

নিউজ ডেস্কঃ আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগ...

image

‎তিন পার্বত্য এলাকায় খাদ্য গুদাম নির্মাণ করা হবে: তথ্য উপ...

নিউজ ডেস্কঃ পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ, যোগাযোগ ব্যব...

image

‎ভারতের ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়মিত কার্যক্রমের অংশ, জল্...

নিউজ ডেস্কঃ ভারতের ‘র’ প্রধানের বাংলাদেশ সফ...

image

‎যেকোনো সময় ভারতে যেতে পারেন প্রধানমন্ত্রী: ডা. জাহেদ ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো সময় ভারতে ...

image

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক...

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অসুস্...

  • company_logo