• লিড নিউজ
  • জাতীয়

খালেদা জিয়ার জন্য যে দোয়া প্রকাশিত হচ্ছে, তা কোনো নির্দিষ্ট দলের নয়: ফারুকী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : কোনো বুদ্ধিজীবী গ্যাং বা কালচারাল সফট পাওয়ারের সাহায্য ছাড়াই খালেদা জিয়া মানুষের কাছে বাংলাদেশের সবচেয়ে বড় একত্রীকরণ প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছেন। 

শুক্রবার (২৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে এ কথা লিখেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।  

তিনি বলেন, খালেদা জিয়ার জন্য যে দোয়া ও প্রার্থনা প্রকাশিত হচ্ছে, তা কোনো নির্দিষ্ট দলের নয়। তিনি উল্লেখ করেছেন, একজন মানুষের জীবনে এর চেয়ে বড় অর্জন আর কী হতে পারে।

বর্তমানে রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় চিকিৎসাধীন বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফুসফুসে সংক্রমণ ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়ার পর

তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। সঙ্গে রয়েছে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা, যা একটির চিকিৎসার সময় অন্যটির ওপর প্রভাব ফেলছে। 

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি নিয়মিত খোঁজ রাখছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এর আগে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ‘অত্যন্ত সংকটময়’ হিসেবে বর্ণনা করেছেন। 

তিনি বলেন, খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, কারাভোগ করেছেন এবং নির্যাতিত হয়েছেন।

মন্তব্য (০)





image

‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্...

নিউজ ডেস্কঃ আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগ...

image

‎তিন পার্বত্য এলাকায় খাদ্য গুদাম নির্মাণ করা হবে: তথ্য উপ...

নিউজ ডেস্কঃ পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ, যোগাযোগ ব্যব...

image

‎ভারতের ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়মিত কার্যক্রমের অংশ, জল্...

নিউজ ডেস্কঃ ভারতের ‘র’ প্রধানের বাংলাদেশ সফ...

image

‎যেকোনো সময় ভারতে যেতে পারেন প্রধানমন্ত্রী: ডা. জাহেদ ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো সময় ভারতে ...

image

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক...

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অসুস্...

  • company_logo