• জাতীয়

ঢাকা আলিয়ায় দুগ্রুপের সংঘর্ষ, আহত ৭

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানাধীন ঢাকা আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাত ছাত্র আহত হয়েছেন। তবে কী নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে—এ বিষয়ে আহতরা বিস্তারিত কিছু জানাতে চাননি।
‎
‎শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আহত অবস্থায় সাত শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
‎
‎আহতরা হলেন— সাদিক (২১), মইন (২২), ইলিয়াস (২১), ওমর ফারুক (২১), আবু বক্কর (২২), ওয়ালিদ (২২) ও এনামুল (২২)। সবারই মাথায় আঘাত রয়েছে। বর্তমানে ঢামেকের জরুরি বিভাগের চার নম্বর কক্ষে তাদের চিকিৎসা চলছে।
‎
‎চকবাজার থানা পুলিশ সূত্রে জানা গেছে, ‘সম্মিলিত ছাত্র পরিষদ’ নামে একটি সংগঠন আলিয়া মাদ্রাসায় একটি মিলাদ মাহফিল আয়োজন করে। সেখানে একটি পক্ষকে আমন্ত্রণ না জানানোয় তারা ক্ষুব্ধ হয়ে মাদ্রাসার একটি ক্যান্টিন বন্ধ করে দেয়। ক্যান্টিন বন্ধ হওয়ার ঘটনায় অপর পক্ষ উত্তেজিত হয়ে অস্থায়ী আদালত এলাকা থেকে কিছু রড এনে পাশে রেখে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তা সংঘর্ষে রূপ নেয়।
‎
‎সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আলিয়া মাদ্রাসা থেকে আহত সাত শিক্ষার্থী হাসপাতালে এসেছে। তারা সবাই ছাত্র এবং সবার মাথায় আঘাত লেগেছে বলে তিনি নিশ্চিত করেন।

মন্তব্য (০)





image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐ...

১

নিজস্ব প্রতিবেদকঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বল...

image

কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ

২

নিউজ ডেস্ক : দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং বিদেশে কর্মসংস্থ...

image

রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্...

৩

‎নিজস্ব প্রতিবেদকঃ গৌতম বুদ্ধের অহিংসা নীতির বার্তা ছড়িয়...

image

৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তোলার সিদ্ধান্ত

৪

নিউজ ডেস্ক : তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়া...

image

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৫

নিউজ ডেস্ক : ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনের নাশ...

  • company_logo