ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাতের তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ও পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তাদের সাক্ষাতের আলোচনার বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
এর আগে, রাষ্ট্রীয় সফরে আজ সকালে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী তোবগে। বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ সময় তাকে স্বাগত জানান।
পরে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। এরপর ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।
বিকেল ৩টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ইউনূসের সঙ্গে তোবগের একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যায় তিনি তার সম্মানে আয়োজিত আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেবেন।
নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ ...
নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল...
নিউজ ডেস্ক : কোনো একটি নির্দিষ্ট কোম্পানিকে সুবিধা দিতে নয়, যোগ্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্...
নিউজ ডেস্কঃ আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগ...
নিউজ ডেস্কঃ পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ, যোগাযোগ ব্যব...

মন্তব্য (০)