ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : রাজধানীর কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের কাছে মেট্রোলাইনের ওপর থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। শুক্রবার সকালে নিয়মিত পরিচ্ছন্নতার সময় ক্লিনাররা বোমার মতো বস্তু দেখতে পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান।
মেট্রোরেল পুলিশের পরিদর্শক সোহেল চৌধুরী জানান, কাজীপাড়া এলাকায় ২৮৮ ও ২৮৯ নম্বর পিয়ারের মাঝামাঝি ফ্ল্যাটলাইনে দুটি ককটেল সদৃশ বস্তু পাওয়া যায়। সকাল সাড়ে ৮টার দিকে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। পরবর্তীতে বেলা ১২টার দিকে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করে।
বোম্ব ডিসপোজাল ইউনিটের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, ককটেলের মতো বস্তু দুটি আশপাশের কোনো উঁচু ভবন থেকে ছুড়ে মারা হয়েছিল, তবে কোনো কারণে বিস্ফোরিত হয়নি।
ঘটনার সময় সকালে মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নিজস্ব প্রতিবেদকঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বল...
নিউজ ডেস্ক : দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং বিদেশে কর্মসংস্থ...
নিজস্ব প্রতিবেদকঃ গৌতম বুদ্ধের অহিংসা নীতির বার্তা ছড়িয়...
নিউজ ডেস্ক : তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়া...
নিউজ ডেস্ক : ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনের নাশ...

মন্তব্য (০)