• জাতীয়

টঙ্গীতে ভূমিকম্প, ২ শতাধিক পোশাক শ্রমিক আহত

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ভূমিকম্প আতঙ্কে কারখানা থেকে বের হতে গিয়ে একটি পোশাক কারখানার অন্তত প্রায় দুই শতাধিক শ্রমিক আহত হয়েছেন।

‎শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প চলাকালীন টঙ্গীর বিসিক এলাকার ফ্যাশন পালস লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে।

‎এর আগে শুক্রবার সকালে সারা দেশে ভূমিকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পে কারখানার ভেতর শ্রমিকরা  আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। এ সময় কারখানাটির জরুরি নিরাপত্তা গেট বন্ধ থাকায় পদদলিত হয়ে আহত হন অনেকে।

‎পরে ভূমিকম্পের সময় আতঙ্কে আহত হওয়া শ্রমিকদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ আশপাশের সকল বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয়।

‎কারখানাটির শ্রমিকরা জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও কারখানাটি চালু ছিল। কারখানাটিতে কাজ করছিলেন কয়েক হাজার শ্রমিক। ভূমিকম্প শুরু হলে কারখানার মোট নয়টি তলার প্রায় সকল শ্রমিক কারখানা থেকে এক সাথে বেরিয়ে আসতে তাড়াহুড়ো করতে থাকেন। এ সময় শ্রমিকরা আহত হন।

‎টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইসরাত জাহান এনি বলেন, ভূমিকম্পের কিছুক্ষণ পর থেকেই একটি পোশাক কারখানার কয়েকশো শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এখনো শ্রমিকরা চিকিৎসা নিতে আসছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। একজন শ্রমিকের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের কেউ গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

মন্তব্য (০)





image

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা ...

image

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয়: স্বরাষ্ট্রম...

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধ...

image

অতি মাত্রায় রাজনীতি শুরু হয়েছে, বুঝেশুনে আন্দোলন কর: শিক্...

নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের হাত ধরেই আগামীর জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ ব...

image

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার কতজন, জানালেন ইসি সচিব

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ ...

image

বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি

নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল...

  • company_logo