• লিড নিউজ
  • জাতীয়

‎পুলিশের মনোবল ভেঙে গেলে জনগণকে আবার নিজেদের বাড়িঘর পাহারা দিতে হবে: ডিএমপি কমিশনার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আন্দোলনের নামে পুলিশের ওপর আক্রমণ না করার আহ্বান জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী বলেছেন, পুলিশের মনোবল ভেঙে গেলে জনগণকে আবার নিজেদের বাড়িঘর পাহারা দিতে হবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর এসকার্টনে ডিবির সাইবার সাপোর্ট সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‎পুলিশসহ জনগণের ওপর হামলা হলে আত্মরক্ষায় গুলি চালানোর ক্ষমতা আইনে দেয়া আছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তাসহ তিনটি ক্ষেত্রে আইনে পুলিশকে গুলি চালানোর নির্দেশনা দেয়া আছে।’

‎তিনি বলেন, ‘পুলিশ যখন অরাজকতা ঠেকানোর চেষ্টা করছিল, তখন আমার অফিসারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। আমি অনুরোধ করব, আমার অফিসারদের সঙ্গে এ ধরনের আচরণ করবেন না।’

‎এসময় সাইবার সাপোর্ট সেন্টার প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘জনগণের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ডিএমপি তার সক্ষমতা বাড়াচ্ছে। ভবিষ্যৎ বাংলাদেশের সাইবার নিরাপত্তার জন্য এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।’

মন্তব্য (০)





image

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা ...

image

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয়: স্বরাষ্ট্রম...

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধ...

image

অতি মাত্রায় রাজনীতি শুরু হয়েছে, বুঝেশুনে আন্দোলন কর: শিক্...

নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের হাত ধরেই আগামীর জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ ব...

image

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার কতজন, জানালেন ইসি সচিব

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ ...

image

বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি

নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল...

  • company_logo