• লিড নিউজ
  • জাতীয়

নারীদের পেছনে রেখে আমরা এগোতে পারব না: ধর্ম উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ নারীদের পেছনে রেখে আমরা পুরুষরা সামনে এগিয়ে যেতে পারব না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 

‎বুধবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

‎খালিদ হোসেন বলেন, আমাদের এগিয়ে যেতে হলে মা-বোনদের সঙ্গে নিয়ে যেতে হবে।

‎তিনি আরও বলেন, রাসুল (সা.) হজরত আয়েশাকে, হজরত খাদিজাকে নিয়ে এবং অন্যান্য সাহাবিয়াত যারা ছিলেন, উম্মাহাতুল মুমিনিন তাদের সঙ্গে নিয়ে সমাজ পরিবর্তন করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। এমনকি যুদ্ধের ময়দানেও আমরা আমাদের মা-বোনদের দেখেছি। 

‎ধর্ম উপদেষ্টা বলেন, আমরা যে ইসলামী আদর্শের ভিত্তিতে একটা কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি, এটা পূরণের ক্ষেত্রে নিবরাস মাদরাসা মাইলফলক হিসেবে কাজ করবে।

‎তিনি বলেন, আমরা যদি আমাদের মা-বোনদের, কন্যাদের কোরআনের আলো দিতে পারি, হাফেজা-আলেমা-মুহাদ্দিসা কিংবা স্কলার বানাতে পারি; তাহলে তারা সমাজ, রাষ্ট্রের সব জায়গায় সর্বস্থানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন। 

‎অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, আমরা একটা নতুন দিনের স্বপ্ন দেখি; ভেদাভেদ আর নয়। আমাদের একে অপরের হাত ধরে সামনের দিকে এগোতে হবে। আমরা মানুষকে সম্মান করতে শিখি। আমি যদি অন্যকে সম্মান না করি তার কাছ থেকে আমি সম্মান আশা করতে পারি না। আমি যদি ঢিল ছুরি, পাটকেল খাওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে।

‎মতপার্থক্যের কথা উল্লেখ করে আ ফ ম খালিদ হোসেন বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, থাকুক না। যুগে যুগে ছিল। কিন্তু আমাদের বিভেদ একটি জায়গায় গিয়ে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে, সেটি হলো কালেমা তাইয়েবা। 

‎তিনি বলেন, এই জুলাই বিপ্লব পরবর্তী সরকার জাতির জন্য সুযোগ এনে দিয়েছে, হাতে হাত ধরার, বুকে বুক মেলানোর। এই সুযোগ যদি হাতছাড়া করি আরও ৫৪ বছর অপেক্ষা করতে হবে।

মন্তব্য (০)





image

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা ...

image

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয়: স্বরাষ্ট্রম...

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধ...

image

অতি মাত্রায় রাজনীতি শুরু হয়েছে, বুঝেশুনে আন্দোলন কর: শিক্...

নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের হাত ধরেই আগামীর জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ ব...

image

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার কতজন, জানালেন ইসি সচিব

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ ...

image

বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি

নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল...

  • company_logo